• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ ফেরত যুবকের মৃত্যু!

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ ফেরত এক যুবকের (১৮) মৃত্যু হয়েছে। শনিবার ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সে কয়েকদিন থেকে জ্বর, ঠান্ডা,শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। ওই যুবকের বাড়ি বকশীগঞ্জ পৌর এলাকার নামাপাড়া গ্রামে।
ওই যুবক নারায়ণগঞ্জ শহরে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গত দিন আগে নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়িতে ফেরেন।
জানা গেছে, কয়েকদিন থেকে জ্বর,শাসকষ্ট, ঠান্ডাজনিতে রোগে ভুগছিল সে হঠাৎ বেশি অসুস্থ হলে বাড়িতে ফিরে আসেন ওই যুবক এবং গত বৃহস্পতিবার বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরিস্থিতি আরো অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।
কিন্তু ওই যুবকের পরিবার তাকে জামালপুরে না নিয়ে বাড়িতেই রেখে দেন। শনিবার ভোর টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন সে।
এদিকে ওই যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে তার পরিবারের ১০ সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তার বাড়ি লকডাউন করা হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য .. কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী তথ্য নিশ্চিত করে জানান, ধর্মীয় রীতি মেনে স্বল্প পরিসরে জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে এবং তার বাড়ি লকডাউন করা হয়েছে


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।