• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

সরিষাবাড়ীতে আমি পাড়তে গিয়ে প্রাণ গেলো শিশুর

জাকারিয়া জাহাঙ্গীর,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আরিফ মিয়া (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গ্রামের আলম ভূইয়ার ছেলে নিহত আরিফ মালিপাড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো।

হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, শনিবার বিকেলে আরিফ নিজবাড়ির আঙিনায় আমগাছে উঠে। এসময় গাছের ডাল ভেঙে বাথরুমের ছাদের উপর পড়ে যায়।

এতে তার মুখমণ্ডল থেঁতলে গেলে গুরুতর অবস্থায় পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার আগে তার মৃত্যু হয়।

নিহত শিশুর মা পারভীন বেগম বলেন, তার ছেলে আম পাড়তে গাছে উঠেছিলো। গাছের ডাল ভেঙে সে পাকা বাথরুমের উপর পড়ে যায়। হাসপাতালে নেয়ার পরও তাকে বাঁচানো যায়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।