• মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ

জাতীয় প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক ফ‌রিদা ইয়াস‌মিনের মায়ের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রী’র শোক

ফজলে এলাহী মাকাম:

জাতীয় প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক ফ‌রিদা ইয়াস‌মিনের রত্নগর্ভা মা এবং বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজামের শ্বাশুড়ি জাহানারা হোসেন (৭৬)আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দিবাগত রা‌ত ১২টা ৩০ মিঃ রাজধানীর পপুলার হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তিনি ই‌ন্তেকাল ক‌রে‌ছেন। তি‌নি বার্ধক্যজনিত রো‌গে ভুগ‌ছি‌লেন। জাতীয় প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক ফ‌রিদা ইয়াস‌মিনের মা এবং বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজামের শ্বাশুড়ি (রত্নগর্ভা মা)জাহানারা হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি । তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি মরহুমা জাহানারা হোসেনে’র আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মৃত্যুকালে তিনি চার ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনীসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নিজ জেলা নরসিংদীর রায়পুরা উপজেলার বাহাদুরপুর গ্রামে স্বাস্থ্যবিধি মেনে নামাজে জানাযা শেষে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।