• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান

জামালপুর ব্যাটালিয়ন৩৫ বিজিবি’র অভিযানে ০১ জন আসামীসহ ২৩২০ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ফজলে এলাহী মাকামঃ

“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ এর সার্বিক দিক নির্দেশনায় ১৮ জুন  সাহেবের আলগা বিওপি’র হাবিলদার মোঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে ০৫ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৫০/এমপি হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাধীন চর শৌলমারী ইউনিয়নের হবিগঞ্জ এলাকায় নদীর পাড়ে গমন করে ওঁৎ পেতে থাকে। বিকাল আনুমানিক ১৫০০ ঘটিকায় ০২ জন লোককে নৌকা থেকে পাড়ে নামার সাথে সাথে চ্যালেঞ্জ করলে একজন নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে চলে যায়। অপর ব্যক্তি নদীর পাশর্^বর্তী কর্দমাক্ত এলাকা দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় টহলদল তাকে ২,৩২০ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ ১৭৫০/- টাকাসহ আটক করতে সক্ষম হয়। যার সর্বমোট সিজার মূল্য-৭,০৭,৭৫০/- টাকা। আটককৃত আসামীর নাম ও ঠিকানা: মোঃ আমিনুল ইসলাম (৩৬), পিতা-চাঁন মিয়া, গ্রাম-মেকুরের আলগা, পোষ্ট-গেন্দার আলগা, উপজেলা-উলিপুর, জেলা-কুড়িগ্রাম। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করতঃ ইয়াবাসহ রৌমারী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির প্রতিফলন ঘটাতেই জামালপুর ও রাজিবপুর-রৌমারীর ৭২ কিঃ মিঃ সীমানা মাদকমুক্ত রাখার দৃঢ় প্রত্যয়ে বদ্ধপরিকর জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।