• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম

জামালপুরে শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন 

 

জামালপুর প্রতিনিধি ঃ
আইনজীবীদের একমাত্র নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আয়োজিত লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সনদের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছেন শিক্ষানবিশ আইনজীবীরা। ২০১৭ ও ২০২০-এই দুই সালের লিখিত পরীক্ষা বাতিল করে শুধুমাত্র প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণদের সনদ প্রদান করার দাবি তাদের।
আজ মঙ্গলবার (৩০ জুন)  সকালে  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শিক্ষানবিশ আইনজীবী সৈয়দ গোলাম সুফিয়ান রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষানবীশ আইনজীবী সমন্বয়কারী জাহানারা আক্তার, সাইমা আক্তার রাখী, সাইফুল ইসলাম,নোমান,দিলরুবা, জাহাঙ্গীর, বিথী, রোমান,হাসান,নূর আহাম্মেদ সরকার প্রমূখ।
মানববন্ধননে বক্তারা বলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে দীর্ঘ পরীক্ষাজট নিরসনের জন্য বাংলাদেশ বার কাউন্সিলের কাছে শিক্ষানবিশ আইনজীবীদের আবেদন লিখিত পরীক্ষা বাতিল করে ২০১৭ ও ২০২০ সালে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের সনদ প্রদান করে উচ্চ আদালতের রায় কার্যকর করে দীর্ঘ পরীক্ষাজটের নিরসন করা হোক।
মহামারি করোনাভাইরাসের কারণে লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা সম্পূর্ণভাবে অনিশ্চিত হয়ে পড়ায় ২০১৭ সালের লিখিত ও ভাইভা পরীক্ষায় অকৃতকার্য এবং ২০২০ সালের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীরা লিখিত ও ভাইভা মওকুফ করে সরাসরি গেজেট দিয়ে সনদের দাবিতে এই মানববন্ধন করা হয়।
শিক্ষানবিশ আইনজীবীর প্রধান সমন্বয়কারী জাহানারা আক্তার বলেন, ২০১৭ সালের আপিল বিভাগের রায়ে প্রতিবছর এনরোলমেন্ট প্রসেস সম্পন্ন করার জন্য নির্দেশনা আছে। এখন প্রায় চার বছর হয়ে গেলেও এই নির্দেশনা কার্যকর করা হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি এনরোলমেন্ট পরীক্ষার প্রথম ধাপ প্রিলিমিনারি পরীক্ষা সম্পন্ন হলেও বর্তমান ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য অনির্দিষ্ট সময়ের জন্য লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।‘
শিক্ষানবিশ আইনজীবী সমন্বয়কারী সাইমা আক্তার রাখী বলেন, ‘প্রায় তিন বছর এনরোলমেন্ট পরীক্ষা হয়নি। তাই উচ্চ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে এবং বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে আমরা ২০১৭ ও ২০২০ সালের লিখিত পরীক্ষা ছাড়াই প্রিলিমিনারিতে উত্তীর্ণদের সনদ দেওয়ার দাবি জানিয়েছি।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।