• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুর জেলা প্রেসক্লাবের ৩ সদস্য পেলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান

শুভ্র মেহেদীঃ
তথ্য মন্ত্রণালয়ের আওতায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে আর্থিক অনুদানের চেক পেয়েছেন জামালপুর জেলা প্রেসক্লাবের অসুস্থ ৩ সদস্য। সোমবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুদানের চেক বিতরণ করা হয়।
গত বছর তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের অসুস্থ ও অস্বচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তার লক্ষ্যে স্ব স্ব প্রেসক্লাব/সাংবাদিক সংগঠন থেকে দরখাস্ত আহবান করা হয়। এর প্রেক্ষিতে ২০১৯ সালে জামালপুর জেলা প্রেসক্লাবের মাধ্যমে জেলা ও উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ও অবসরপ্রাপ্ত ২১ জন সাংবাদিক অনুদানের জন্য আবেদন করেন। সে আবেদনের প্রেক্ষিতে জামালপুরের কৃতি সন্তান তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির সুপারিশে জামালপুর জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক ইত্তেফাকের সাবেক জামালপুর জেলা প্রতিনিধি সদ্য প্রয়াত সাংবাদিক এ কে এম মুশাররফ হুসেন, জামালপুর জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য দি ডেইলি স্টারের জামালপুর প্রতিনিধি এবিএম আমিনুল ইসলাম লিটন ও জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক জামালপুর এক্সপ্রেসের সম্পাদক মো: জাহিদ আনোয়ারকে অনুদানের জন্য নির্বাচন করা হয়। চলতি বছরের ১৬ জুলাই এ কে এম মুশাররফ হুসেনের নামে ১ লক্ষ টাকা, এবিএম আমিনুল ইসলাম লিটনের নামে ৫০ হাজার টাকা এবং মো: জাহিদ আনোয়ারের নামে ১ লক্ষ টাকা অনুদানের অনুমোদিত চিঠি জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আসে। এদিকে ১৬ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক ইত্তেফাকের সাবেক জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক এ কে এম মুশাররফ হুসেন অসুস্থ হয়ে নিজ বাসায় ইন্তেকাল করেন। পরে গতকাল সোমবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের অফিস কক্ষে জেলা প্রশাসকের হাত থেকে অনুদানের চেক গ্রহন করেন সদ্য প্রয়াত সাংবাদিক এ কে এম মুশাররফ হুসেনের পক্ষে তার মেয়ে মিতু আক্তার। এছাড়াও এবিএম আমিনুল ইসলাম লিটন ও মো: জাহিদ আনোয়ার অনুদানের চেক গ্রহন করেন। এ সময় জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২ লক্ষ টাকা অনুদান পেয়েছেন বিটিভির জামালপুর সংবাদদাতা ও জামালপুর প্রেসক্লাবের সদস্য মোস্তফা বাবুল।
জামালপুর জেলা প্রেসক্লাবের ৩ সদস্যের নামে অনুদান অনুমোদনের সুপারিশ করায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক মুকুল রানাসহ জেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।