• সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জে বন্যা-বৃষ্টিতে নাজেহাল বানভাসিরা

জিএম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি ঃ
জামালপুরের বকশীগঞ্জে ২১ দিন ধরে বন্যার সাথে যুদ্ধ করছে চার টি ইউনিয়নের ৬০ হাজার মানুষ । দু দফা বন্যার সাথে গত চার দিন ধরে যোগ হয়েছে থেমে থেমে বৃষ্টি। বন্যা আর বৃষ্টিতে নাজেহাল অবস্থা হয়েছে বন্যা কবলিত এলাকার বানভাসিদের।
একদিকে পানিবন্দি অন্যদিকে বৃষ্টির কারণে ঘর হতে বের হতে পারছেন না বানভাসি মানুষ। একারণে চরম দুর্ভোগ দেখা দিয়েেেছ বন্যা দুর্গত এলাকায়। এতে করে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
জানা গেছে, গত ১২ জুলাই থেকে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন, মেরুরচর , নিলক্ষিয়া ও বগারচর ইউনিয়নে দ্বিতীয় দফা বন্যা শুরু হয়েছে। দ্বিতীয় দফা বন্যায় ৬০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন। বন্যার পানি প্লাবিত হওয়ায় সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড়, আচ্চাকান্দি, মদনের চর , কুতুবের চর, ঠান্ডার বন্দ, উত্তর আচ্চাকান্দি, জোনাইবাড়ী গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বানভাসি মানুষ পরিবার পরিজন নিয়ে সংকট উত্তোরণের চেষ্টা করছেন। গরু,ছাগল, হাঁস মুরগী নিয়ে সীমাহীন দুর্ভোগে রয়েছেন বানভাসি এলাকার মানুষ। স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় বিপাকে পড়েছেন বন্যার্তরা। বন্যার পানি কমতে শুরু করলেও বৃষ্টি শুরু হয়েছে। চার দিন ধরে বৃষ্টির কারণে বানভাসিরা ঘর থেকে বের হতে পারছেন না। বন্যা আর বৃষ্টির কারণে মানুষের দুর্ভোগ আরো বেড়ে গেছে। একদিকে বন্যা অন্যদিকে বৃষ্টিতে তারা নাজেহাল হয়ে পড়েছেন।
এবারের বন্যায় বন্যার্ত এলাকায় ত্রাণ বিতরণের খবর পাওয়া যায় নি। তবে প্রতিটি ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। প্রথম দফা বন্যায় ২১ মেট্রিক টন চাল বিতরণ হলেও দ্বিতীয় দফায় কোন ত্রাণ বিতরণ করা হয় নি।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।