• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রমনা রেজিমেন্টের ক্যাডেট আতিক শাহরিয়ার অয়নের স্মরণে জামালপুরে শোক সভা

সজীব খান :

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি ৫ ব্যাটালিয়ন রমনা রেজিমেন্টের চৌকশ ক্যাডেট আতিক শাহরিয়ার অয়নের স্মরণে জামালপুরে শোক সভা  করা হয়েছে ।

আজ বুধবার  সরকারী আশেক মাহমুদ কলেজ প্লাটুনে এ শোক সভার আয়োজন করা হয়।

কলেজের বিএনসিসির সেকেন্ড লেপ্টেনেন্ট সহযোগী  অধ্যাপক আব্দুল হাই আল হাদীর সভাপতিত্বে শোক সভায় বক্তব্য প্রধান অতিথির রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ, সাবেক প্রফেসর জাহিদ আনোয়ার, ক্যাডেট অয়নের পিতা ফরিদুজ্জামান ফরিদ,এক্স ক্যাডেট এসোসিয়েশনের সভাপতি সাবেক সিইউও সাংবাদিক ফজলে এলাহী মাকাম,কলেজ ছাত্রলীগ আহ্বায়ক বাবু,যুগ্ম আহ্বায়ক রক্তিম বাবু ,সিইউও আল-আমীন,সিইউও মোশারফ,সিইউও জাকির  হোসেন সহ আরো অনেকে।

এসময় বক্তারা, সরকারী আশেক মাহমুদ কলেজের একাদশ মানবিক শাখার ছাত্র ও রমনা রেজিমেন্টের ক্যাডেট অয়নের অকাল মৃত্যুতে তার বিদেহী আতœার মাগফেরাত কামনা ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন । পরে ৫বিএনসিসি রমনা রেজিমেন্টের পক্ষ থেকে তার পরিবারের কাছে নগদ টাকা ও ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৮ মার্চ ঘাটাইল সেনানিবাসে সেনাবাহিনীতে চুড়ান্ত নিয়োগ প্রকৃয়ায় সাতার পরীক্ষায় উর্ত্তীণ হতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু বরন করেন ক্যাডেট আতিক শাহরিয়ার অয়ন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।