• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

ইসলামপুর হাড়িয়াবাড়ি সাগর আলীর জমি বেদখলের অভিযোগ

ইসলমাপুর(জামালপুর)প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে হাড়িয়াবাড়ি সাগর আলীর পৈত্রিক সূত্রে প্রাপ্ত স্বত্ব দখলীয় ৩০শতাংশ জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের হাড়িয়াবাড়ী গ্রামের মৃত-বুছা সেকের ছেলে সাগর আলীর সাথে ওয়াহেদ আলীর ছেলে ফরিদ ও হাসেন আলী ছেলে বিপুল গংদের সাথে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা ও বিরোধ চলে আসছে। এরই এক পর্যায়ে গত রবিবার ফরিদ ও হাসেন আলী ছেলে বিপুল তার দলবলে অনধিকার প্রবেশ করে সাগর আলীর পৈত্রিক সূত্রে প্রাপ্ত স্বত্ব দখলীয় ৩০শতাংশ জমি জোরপূর্বক বেদখল করে ধান রোপন করেছে। ভুক্তভোগী সাগর আলী গংদের অভিযোগ- পৈত্রিক সুত্রে পাওয়া জমি চাষাবাদ করে দিনাতিপাত করছি। জোরপূর্বক আমাদের জমি জবরদখল ও হুমকি দেওয়ায় আমাদের আতংকে দিন কাটছে। তারা উপযুক্ত বিচারের দাবী জানান।

এ ঘটনায় ভোক্তভোগী সাগর আলী ইসলামপুর থানায় আইনের আশ্রয় নিলে সোমবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।