• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

ইসলামপুরে কর্মহীন ও বন্যায় ক্ষতিগ্রস্থ মিল শ্রমিকদের মাঝে ত্রানসামগ্রী বিতরন

 

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে কর্মহীন ও বন্যায় ক্ষতিগ্রস্থ মিল শ্রমিকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও চাউলকল মালিক সমিতির আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের গুরুস্থান মোড় সওদাগর অটো রাইসমিল মাঠে ৩৮৬জন কর্মহীন ও বন্যায় ক্ষতিগ্রস্থ মিল শ্রমিকদের মাঝে ১০ কেজি করে ত্রানের চাউল বিতরণ করা হয়েছে। এ সময় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ও সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের হাতে প্যাকেট তুলে দেন।
চাল কল মালিক সমিতির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামান আব্দুন নাছের বাবুল,ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ ,দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ উপস্থিত ছিলেন। চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় এতে আওয়ামী লীগ ও মিল মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।