• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন 

মেলান্দহে বিয়ের গেটে অগ্নিসংযোগ ॥ আহত-৩

মেলান্দহ সংবাদদাতা ॥

জামালপুরের মেলান্দহে বিয়ের গেটে অগ্নি সংযোগের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ ৩জন আহত হয়েছে। ২৩ আগস্ট বিকেল ৫টার দিকে আদ্রা ইউনিয়নের বাঘাডোবা বটতলা এলাকায় ঘটনাটি ঘটে। আহতরা হলেন-গেন্দি বেগম (৪০), আঃ রহিম (৪৫) এবং মুক্তা বেগম (২৬)।
জানা গেছে, বাঘাডোবা গ্রামের জুয়েল মিয়ার মেয়ে হীরা আক্তারের (১৮) বিয়ে ঠিক হয় ময়মনসিংহ-এর ত্রিশাল এলাকার স্কুল শিক্ষক রাশেদ মিয়ার (২৫)-এর সাথে। ২৪ আগস্ট কনের বাড়িতে বরযাত্রী আসার কথা। বিয়ের আগেরদিন গেট নির্মাণ-আলোক সজ্জা সম্পন্ন করে কনের পক্ষ।
এমতাস্থায় প্রতিবেশি লেবু মিয়ার ছেলে জয় (১৯) বিয়ের গেটে অগ্নিসংযোগ করে। এ নিয়ে হট্রগোল হয়। জুয়েলের স্ত্রী-কনের মা আকলিমা বেগম (৪০) জানান-জমিজমা বিরোধের জের ধরে এমনটা করেছে। হট্রগোল চলাকালে জয় চাকু দিয়ে গেন্দি, আ: রহিম ও মুক্তা বেগমকে আহত করে। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের মেলান্দহ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনার পর থেকে অভিযুক্ত জয় গা ঢাকা দিয়েছে। অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান-এ ব্যাপারে কনের পক্ষ মেলান্দহ থানায় অভিযোগ দিয়েছে।#


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।