• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যানকে কুপিয়েছে দুর্বৃত্তরা

মোঃ মোস্তাইন বিল্লাহ দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাকিরুজ্জামান রাখালের উপর দুর্বৃত্তদের হামলা হয়েছে।
গতরাত আনুমানিক ১০.৪০মিনিটের দিকে  দেওয়ানগঞ্জ বাজার থেকে নিজ বাসায় ফেরার পথে আজিজা রোজবার্ড কিন্ডারগার্টেন স্কুলের সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন।
 দুর্বৃত্তরা তার মাথায় প্রচন্ড আঘাত করে এবং তার ডান হাতে আঘাত করে পালিয়ে যায়। মুখে কাপড় প্যাচিয়ে আসার কারণে করো পরিচয় জানা যায়নি।
মারাত্মক আহত অবস্থায় তাকে প্রথমে দেওয়ানগঞ্জ সরকারি মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত দুইটার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ  হাসপাতালে প্রেরণ করা হয়।
দেওয়ানগঞ্জ সরকারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাফিজুর রহমান জানান, মাথায় প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে।
আমরা প্রাথমিকভাবে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করেছি। রক্তক্ষরণ বন্ধ হলে তিনি কিছুটা সুস্থতা অনুভব করছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবার সুত্র জানায়, অতি দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হোক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।