• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

কুড়িগ্রামের রাজীবপুরে বিট পুলিশিং কার্যক্রম শুরু

সহিজল ইসলাম, রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি  :
পুলিশের সেবাকে আরও গতিশীল এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর জন্য রাজীবপুর উপজেলায় বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।
এ জন্য উপজেলাকে দুটি (বিটে) ভাগ করা হয়েছে। প্রতি বিটের নেতৃত্বে থাকবেন একজন উপপরিদর্শক (এসআই)। তাঁর সঙ্গে একজন এএসআইসহ আরও দুই থেকে তিনজন কনস্টেবল কাজ করবেন। তাঁরা ওই এলাকার যাবতীয় তথ্য সংগ্রহ (হালনাগাদ) করবেন। সেখানে কোনো অপরাধ ঘটলে এর তদন্ত এবং আসামি গ্রেপ্তারেও তাঁরা মুখ্য ভূমিকা রাখবেন।
আজ বৃহস্পতিবার রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রাজীবপুর থানা সূত্রে জানা গেছে,এলাকার জনসংখ্যা, থানার জনবল, অপরাধের মাত্রা ও টহলসুবিধার কথা বিবেচনা করে বিট ভাগ করা হয়েছে। ব্রিটিশ আমলেও পুলিশের টহল কার্যক্রম পরিচালনার জন্য শহর এলাকাকে কয়েকটি অংশে ভাগ করা হতো। বিটের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এলাকার একজন হিসেবে জনগণের কাতারে অবস্থান করে সেবা প্রদান করবেন। যেকোনো প্রয়োজনে জনগণ প্রথমেই তাঁদের সঙ্গে যোগাযোগ করে সহায়তা নেবেন।
রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নবিউল হাসান বলেন, বিট পুলিশের সদস্যরা প্রথমে একটি নাগরিক পরিচিতি ফরম নিয়ে এলাকায় ঘরে ঘরে যাবেন। আবার সপ্তাহ খানেক পর পূরণ করা ফরমটি নিয়ে আসবেন। এই ফরমে নাগরিকদের ছবিসহ যাবতীয় তথ্য থাকবে। পরে তথ্যভান্ডার তৈরি করে ব্যক্তি শনাক্তকরণ, অপরাধ প্রতিরোধ ও প্রতিকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।
তিনি আরও বলেন, প্রতিটি বিট এলাকার জনগণকে নিয়ে নিয়মিত সভা করা হবে। সভায় স্থানীয় লোকজনের পরামর্শ গ্রহণ করা হবে। বিট পুলিশের সদস্যরা সংশ্লিষ্ট এলাকার মামলার তদন্ত, আসামি গ্রেপ্তার, পরোয়ানা তামিল, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধারসহ যাবতীয় কাজে মুখ্য ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আলম বাদল। আরও উপস্থিত ছিলেন,রাজীবপুর থানার এসআই গোলক চন্দ্র দাস ,এএসআই নুর সাদেক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রশীদ ও রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্যগণ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।