• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার 

জামালপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা ছাত্রলীগ

সজীব/সুজন :
বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্যা পীড়িত প্রতিটি জেলায় ছাত্রলীগের উদ্যোগে ত্রাণ বিতরণের অংশ হিসেবে জামালপুর জেলা ছাত্রলীগের আয়োজনে অসহায়,দরিদ্র ও বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সোমবার(০৫ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের চত্বরে তিন শতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী,পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সোহরাব হোসেন বাবুল,পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু,শহীদুল্লাহ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন রিফাত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মশিউর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ তুনান, উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বিন আমিন সরকার, উপ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মোঃ বাধন মিয়া,জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন প্রমুখ।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন, লবণ ও আলু।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।