• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

জামালপুরে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীসহ ৬ জনের আদালতে আত্মসমর্পন

আসমাউল আসিফ ঃ
জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজকে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী চাচাসহ ৬ জন আদালতে আত্মসমর্পন করেছেন। গত ৯ সেপ্টেম্বর মামলার রায় ঘোষণার পর রবিবার দুপুরে তারা আত্মসমর্পন করেন।
রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী নিহত মোমিনের চাচা আনছার আলী প্রমানিক, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপর ৫ আসামী কলম প্রমানিক, শাহীন, সাইদুল, শাইবানু, শাবজান আত্মসমর্পন করেন। পরে তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন জেলা ও দায়রা জজ মো: জুলফিকার আলী খাঁন। আসামী পক্ষের আইনজীবি মোকাম্মেল হক জানান, আসামীগনের অনুপস্থিতে মামলার বিচারকাজ সম্পন্ন হওয়ায় তারা ন্যায়বিচার পায়নি, যেহেতু মামলার রায় হয়েছে তাই আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসামীগণ আদালতে আত্মসমর্পন করেছেন। উচ্চ আদালতে ন্যায়বিচারের জন্য আপিল করা হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবি নির্মল কান্তি ভদ্র বলেন, মোমিন হত্যা মামলার দন্ডপ্রাপ্ত সকল পলাতক আসামী আদালতে আত্মসমর্পন করেছে, আশা করছি আদালতের রায় বহাল থাকবে। উল্লেখ্য, ২০০৭ সালে জমি নিয়ে বিরোধের জেরে জামালপুর সদরের কুমারঘাতী এলাকার রইচ উদ্দিনের বড় ছেলে মমিনের সাথে তার চাচা আনছার আলী ঝগড়া বাধে। ঝগড়ার একপর্যায়ে আনছার আলী তার ভাতিজা মমিনের মাথায় কুড়াল দিয়ে আঘাত করলে সে গুরুত্বর আহত হয়। জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দুইদিন পর মমিনের মৃত্যু হয়। এঘটনার পরে নিহতের বাবা রইচ উদ্দিন তার ছোট ভাই আনছার আলীসহ মোট ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত ৯ সেপ্টেম্বর হত্যাকান্ডের ১৩ বছর পর মামলায় ১১ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহন শেষে নিহত মমিনের চাচা আনছার আলীকে মৃত্যুদন্ড ও ৩০ হাজার টাকা এবং অপর পাঁচ আসামীকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন জামালপুর জেলা ও দায়রা জজ মো: জুলফিকার আলী খাঁন। এতদিন মামলার সকল আসামী পলাতক ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।