• শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর

জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমিতে ডিজিটাল প্লাটফর্মে আয় বাড়াতে ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

ফজলে এলাহী মাকামঃ

দেশে বেকারত্ব হ্রাসে দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টির জন্য জামালপুরে ফেসবুক মার্কেটিং ও ভিডিও কনটেন্টে দক্ষ করে গড়ে তুলতে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুদিন ব্যাপী গৃহীত এ কর্মশালা শুরু করেছে পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর।

রবিবার একাডেমির হলরুমে শুরু হওয়া কর্মশালায় ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক আনোয়ার হোসেন।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো, দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল অর্থনীতিতে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি, সৃজনশীলতার বিকাশ, টেকসই আয় নিশ্চিতকরণ ও স্বনির্ভরতা অর্জন। এছাড়াও অংশগ্রহণকারীদের ডিজিটাল প্ল্যাটফর্মে বিশেষ করে ফেসবুক মার্কেটিং ও ভিডিও কনটেন্ট তৈরিতে দক্ষ করে গড়ে তোলা। এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অনলাইন ব্যবসা সম্প্রসারণ, ব্র্যান্ড প্রচার এবং গ্রাহক ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণ প্রদান করেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. হাসান। তিনি প্রশিক্ষণার্থীদের ডিজিটাল মার্কেটিংয়ের আধুনিক কৌশল, বিজ্ঞাপন বিশ্লেষণ ও কনটেন্ট তৈরির বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জানান, এ উদ্যোগ অনলাইন প্লাটফর্মে জড়িত থাকা ব্যক্তিদের কর্মসংস্থানসহ ব্যবসার ডিজিটাল সম্প্রসারণে এক নতুন দিক উন্মোচিত হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।