• রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

রাজশাহীতে খুন বিচারক পুত্রের দাফন সরিষাবাড়ীর নিজ বাড়িতে সম্পন্ন

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি
রাজশাহীতে ছুড়িকাঘাতে নিহত বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৬) এর দাফন জামালপুরের সরিষাবাড়ীতে সম্পন্ন হয়েছে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া চকপাড়া গ্রামে শুক্রবার (১৪ নভেম্বর) রাতে বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর সুমনের মরদেহ একই এলাকায় নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম।
সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া চকপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান মৌলভীর ছেলে বিচারক মোহাম্মদ আবদুর রহমান রাজশাহী মহানগরের দায়রা জজ। রাজশাহী শহরের ডাবতলা এলাকার স্পার্ক ভিউ নামের দশতলা ভবনের ৫ তলার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকতেন বিচারক আবদুর রহমান। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে ওই বাসায় ঢুকে ঘাতক লিমন নবম শ্রেণির শিক্ষার্থী বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে কুপিয়ে হত্যা করে। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিও গুরুতর আহত হন। গুরুতর আহত তাসমিন নাহার লুসিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এলাকার স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য এইচএম ছোলায়মান হোসেন শহীদের ছেলে লিমন মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
বিচারকের ভাই মনির উদ্দিন জানান, আজ শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে রাজশাহী থেকে তাওসিফ রহমান সুমনের মরদেহ সরিষাবাড়ীর চকপাড়া গ্রামের নিজ বাড়িতে আনা হয়। তাকে রাতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।