• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

শৌলমারী ইউনিয়নবাসি সহজেই সরকারি ভূমি সেবা পাচ্ছে

বিশেষ প্রতিনিধি, কুড়িগ্রাম–
কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়ন ভূমি অফিসকে দালাল মুক্ত এবং সাধারণ মানুষ যাতে সহজেই সরকারের ভূমি সেবা পায় সে লক্ষ্য ও উদ্দশ্যে নিয়ে কাজ করছেন ইউনিয়ন  সহকারি ভুমি কর্মকর্তা মাে. রুহুল্লাহ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যােগদানের পর থেকে ওই কর্মকর্তা প্রথম দালাল মুক্ত করেন। এরপর ইউনিয়নবাসি ভূমিসেবা পেতে যাতে হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থা করেন ওই কর্মকর্তা। এখন সাধারণ মানুষ সরকারের নির্ধারিত ফি জমা দিয়ে জমির খাজনা ও খারিজ করতে পাচ্ছে। সরজমিনে সাধারণ মানুষর সঙ্গে কথা বলে ওইসব তথ্য জানা গেছে।
শৌলমারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন আব্দুল কাদের নামের একজন বলেন, ‘বর্তমান তহশিলদার কােনা ঘুষ বাণিজ্যতে নেই। এলাকার সাধারণ মানুষ এখন জমির খাজনা খারিজ করতে হয়রানি হচ্ছে না। কেননা খাজনা খারিজ করতে কােনা দালালের মাধ্যমে গেলে সেটা আর হয় না।’ বড়াইকাদি বাজারের ব্যবসায়ি আব্দুল মজিদ জানান, আগে আমরা খাজনা খারিজ করতে দালাল ছাড়া কাজ করতে পারি নাই।  এখন কােনা দালাল ধরতে হয় না। তহশিলদারের কাছে গিয়ে সহজেই কাজ করতে পারছি।
শৌলমারী ইউনিয়ন  সহকারি ভুমি কর্মকর্তা মাে. রুহুল্লাহ বলেন,  আমি সততা আর নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন ধরে চাকরি করছি। সরকারের ই-নামজারির সিস্টেম পরিচালনায় জেলার মধ্যে আমি শ্রেষ্ঠ হয়ে পুরুস্কার পেয়েছি। আমি এখানে আসার পর দালালদের ব্যবসা বন্ধ হয় যায়। এর ফলে ওই দালালরা আমার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।