• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণ্যাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জিএম সাফিনুর ইসলাম মেজর বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার দুপুর আড়াই টায় উপজেলা যুবলীগের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড এলাকায় পৌছলে সেখানেই কেক কাটা হয়।
কেক কাটা শেষে উপজেলা যুবলীগের আহ্বায়ক নেপাল চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান।
বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।
উপজেলা যুবলীগের সদস্য ফরহাদ হোসেন পলাশের পরিচালনায় আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আবদুল আলিম তারা, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহ্বায়ক আগা সাইয়ুম, সাধুরপাড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হাসেম মোল্লা, বাট্টাজোড় ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ মিয়া প্রমুখ।
উপজেলা যুবলীগ , পৌর যুবলীগ , ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।