• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে ভ্যান চালক শিশু সম্পার অসুস্থ বাবার চিকিৎসা ও তার পরিবারের সকল দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

 

জামালপুর প্রতিনিধি ঃ

জামালপুরে ভ্যান চালক শিশু সম্পার অসুস্থ বাবার চিকিৎসা ও তার পরিবারের সকল দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী।

জামালপুর সদরের নাকাটি গ্রামের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সম্পা দুর্ঘটনায় আহত তার ভ্যান চালক বাবা শফিকুল ইসলাম ভাসানীর চিকিৎসাসহ সংসারের খরচ মেটানোর জন্য বাবার ভ্যান চালিয়ে কোনমতে সংসার চালিয়ে আসছিলো। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসলে সম্পার লেখাপড়া, পরিবারের ভরণ-পোষণ ও তার অসুস্থ বাবার চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী। বুধবার সকালে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ওই পরিবারের সাথে দেখা করে প্রধানমন্ত্রীর বার্তাটি পৌছে দেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো: মাহবুবুর রহমান মঞ্জু, স্থানীয় ইউপি সদস্য সৈয়দুর রহমান সরকার প্রমুখ। অসহায় এই পরিবারটির থাকার জন্য একটি ঘর তৈরির কাজ শুরু করা হয় এবং সড়ক দুর্ঘটনায় আহত শফিকুল ইসলাম ভাসানীর সুচিকিৎসার জন্য তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।