• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবসায়ী ও কাউন্সিলরের পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন

 

 

সজীব/সুজন ঃ

জামালপুরে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্মকান্ড ও চাঁদাবাজীর অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার। এদিকে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু।

 

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের কাচারীপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ভূক্তভোগী পরিবার। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন একেএম শফিকুল ইসলাম জুলহাস, একেএম তফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক প্রমুখ। এ সময় বক্তারা বলেন, পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুর নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী আমাদের দোকান ও বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করেছে। পরিবারের সদস্যদের মারধর করে ও জীবন নাশের হুমকি দিয়েছে। সরকারের কাছে তারা পরিবারের নিরাপত্তা এবং সন্ত্রাসী কাউন্সিলরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এদিকে, দুপুরে জামালপুর পৌরসভা প্রাঙ্গনে পাল্টা সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু। তিনি বলেন, শহরের সরদার পাড়ায় স্থানীয় শাজাহান ও রূপমের জমির সিমানায় প্রাচীর নির্মান নিয়ে বিরোধ মিমাংসা করতে পৌর মেয়রের নির্দেশে ঘটনাস্থলে গেলে জুলহাসের লোকজন হামলা চালিয়ে আমার সঙ্গীদের মারধর ও গাড়ী ভাংচুর করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।