• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুর সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ও গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ করে মানববন্ধন

তূর্য ঃ

জামালপুরে পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুর সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ও গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকালে শহরের কাচারীপাড়ায় কলেজ রোডে সড়ক অবরোধ করে মানববন্ধনের আয়োজন করে স্থানীয়রা। ঘন্টাব্যাপী মানববন্ধনে অ্যাডভোকেট একেএম তউফিকুল ইসলাম বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন একেএম জহুরুল ইসলাম মনসুর, সারোয়ার ইসলাম শান্ত, মিজানুর রহমান মিজান প্রমুখ। এ সময় বক্তারা বলেন, জামালপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজী, ভূমিদস্যুতা করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। অবিলম্বে ইদু ও তার সন্ত্রাসী বাহীনির সবাইকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। উল্লেখ্য, গত বুধবার দুপুরে পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুর নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী চাল ব্যবসায়ী একেএম শফিকুল ইসলাম জুলহাসের দোকান ও বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এ ঘটনায় জামালপুর সদর থানায় কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।