• রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

মেলান্দহে জমি দখলের অভিযোগ

জামালপুর সংবাদদাতা ॥ জামালপুরের মেলান্দহের চরপলিশা গ্রামের মোবারক আলীর ছেলে মাহমুদুল হাসান তপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে ১০জানুয়ারি চরপলিশা গ্রামে।
জানা গেছে, একই গ্রামের তোজাম্মেল হক সরকারের ছেলে ছামিউল মাস্টারের কাছে ৪৬ শতাংশ জমি বিক্রির বায়নাপত্র দেয় করিমুজ্জামান সরকারের ছেলে হারুনুর রশিদ। বায়নাপত্র মূলে ২৭ বছর যাবৎ ছামিউল মাস্টার সেই জমিতে মাছ চাষ করে আসছে।
ইতোমধ্যেই জমির মালিক হারুনুর রশিদ বিরোধীয় জমিটি মাহমুদুল হাসান তপনের কাছে বিক্রি করে দেয়। এ ব্যাপারে ছামিউল মাস্টার প্রিয়েমশন করেছেন।
জমি দখলের বিষয়ে তপন জানান-আমি জমিটি ক্রয় করেছি। সেই মূলেই আমি দখল করেছি। ছামিউল মাস্টার জানান-আমার বায়নাপত্রমূলে জমির বিষয়ে চেয়ারম্যান-মেম্বারসহ গ্রামের গণ্যমাণ্য ব্যক্তিদের নিয়ে বেশ কয়েকবার দেন-দরবারও করেছেন। জমি দখলের বিষয়ে মামলাও করেছি। #


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।