• রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সাথে জামালপুর জেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা

আসমাউল আসিফঃ
জামালপুরের মেলান্দহে জামালপুর জেলা প্রেসক্লাবের নব নির্বাচিত কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং “গণতন্ত্র-মানবাধিকার ও গণমাধ্যম ভাবনা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি এই সভার আয়োজন করে।
জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শাহ্ জামালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ পৌর মেয়র শফিক জাহেদী রবিন, প্রধান বক্তার বক্তব্য রাখেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু, নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, আবুল মনসুর খান দুলাল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এড. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম, ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শুভ্র মেহেদী, বাংলাদেশ বেতার ও এসএটিভির ফজলে এলাহী মাকাম প্রমুখ বক্তব্য রাখেন। মতবিনিময় ও আলোচনা সভায় জামালপুর জেলা প্রেসক্লাব, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সদস্য ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।