• রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

জামালপুরে পৌরসভা নির্বাচন-২০২১ উৎসবমূখর পরিবেশে মনোনয়নপত্র জমা

এম,এফ,এ মাকাম ঃ

পঞ্চম ধাপে জামালপুরের চাঁরটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রয়ারী। আজ মনোনয়ন পত্র জমা দেবার শেষ দিনে উৎসবমূখর পরিবেশে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে নিজ নিজ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা।

 

মঙ্গলবার দুপুরে জামালপুর পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানুর মনোনয়ন পত্র জেলা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট বাকী বিল্লাহ ও সাধারণসম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।অপর দিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব এ্যাডভোকেটশাহ মোঃ ওয়ারেছ আলী মামুন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে আওয়ামী সমর্থিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিচ্ছেন। আগামী ২৮ ফেব্রয়ারী পঞ্চম ধাপে জামালপুরের চাঁরটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো, জামালপুর পৌরসভা, মাদারগঞ্জ পৌরসভা, ইসলামপুর পৌরসভা ও দেওয়ানগঞ্জ পৌরসভা। উপজেলা নির্বাচন কার্যালয়গুলোতে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।