• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

বকশীগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

 

বকশীগঞ্জ সংবাদদাতা ॥ জামালপুরের বকশীগঞ্জে মুক্তিযোদ্ধার তালিকায়
অমুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভূক্তির প্রতিবাদসহ তালিকা থেকে তাদের নাম বাদ দেয়ার
দাবিতে সমাবেশ করেছে প্রকৃত মুক্তিযোদ্ধারা। ৪মার্চ দুপুরে বকশীগঞ্জ
উপজেলা মুুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়নে সমাবেশে বীরমুুক্তিযোদ্ধারা এই
অভিযোগ তুলেন। সমাবেশে মুক্তিযোদ্ধারা বলেন-বকশীগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধার
তালিকায় ১০ জন অমুক্তিযোদ্ধার নাম তালিকাভূক্ত হয়েছে। ওই অমুক্তিযোদ্ধাররা
রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করে আসছে। যা কোনভাবেই মেনে নেয়া যায়
না।
মুক্তিযোদ্ধার তালিকা থেকে তাদের নাম ও সনদ বাতিল করতে হবে। যাচাই বাছাইয়ের
নামে কিভাবে অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা বানানো হচ্ছে? এটা প্রকৃত
মুক্তিযোদ্ধা-শহীদ মুক্তিযোদ্ধা এমনকি মুক্তিযুদ্ধের চেতনাকেই কলঙ্কিত করেছে।
মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত ও শ্রদ্ধাবোধ বজায় রাখার স্বার্থে বকশীগঞ্জের
ন্যায় সারাদেশের মুক্তিযোদ্ধার তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের নাম বাদ দিতে
সরকারের প্রতি অনুরোধ জানান। একই সাথে তারা ওই সকল অমুক্তিযোদ্ধাদের
রাষ্ট্রীয় সুযোগ সুবিধা স্থগিতেরও দাবি জানানো হয়।
সমাবেশে জীবিত ও প্রয়াত বীরমুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে তারা মানববন্ধন কর্মসুচি পালন করেন।
সমাবেশে উপজেলা মুুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মফিজ উদ্দিনের
সভাপতিত্বে বক্তব্য রাখেন-বীরমুক্তিযোদ্ধা সেলিম রেজা, বীরমুক্তিযোদ্ধা আফসার
আলী, বীরমুক্তিযোদ্ধা, বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক,
বীরমুক্তিযোদ্ধা আবদুুস সামাদ, বীরমুক্তিযোদ্ধা হযরত আলী প্রমুখ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।