• রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে বাংলাদেশ প্রতিদিনের একযুগ পূর্তি উদযাপন

জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ প্রতিদিনের একযুগ পূর্তি
উদযাপন করা হয়েছে। একযুগ পূর্তি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও
কেক কেটে অনুষ্ঠান উদযাপন করা হয়।
সোমবার সকালে শহরের তমালতলা মোড় থেকে জামালপুরের পুলিশ সুপার মো: নাছির
উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে
জামালপুর জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রেসক্লাব
মিলনায়তনে ক্লাবের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য
রাখেন পুলিশ সুপার মো: নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী
কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
মোহাম্মদ মোকলেছুর রহমান, সহকারী পুলিশ সুপার শিবলী সাদিক, সচেতন
নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি অজয় কুমার পাল, প্রেসক্লাবের সাধারণ
সম্পাদক শোয়েব হোসেন, সাংবাদিক এম. এ জলিল, ফজলে এলাহী মাকাম,
বাংলাদেশ প্রতিদিনের জামালপুর প্রতিনিধি শুভ্র মেহেদী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, তথ্য প্রযুক্তির ব্যাপক অগ্রসরে যখন কাগজে পত্রিকাগুলো সচল
রাখাই চ্যালেঞ্জের সম্মুখিন, তখন সল্প পরিসরে কিন্তু সবরকম এবং ব্যতিক্রমি সংবাদ
পরিবেশন করার ফলে বাংলাদেশ প্রতিদিন পাঠক জনপ্রিয়তায় সবসমই উর্দ্ধমুখি
অবস্থানে রয়েছে। যার ফলে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা বাংলাদেশের সর্বাধিক
প্রচারিত পত্রিকার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ প্রতিদিনের প্রচার সংখ্যাই
প্রমাণ দেয় কাগজে পত্রিকার দিন সহসাই ফুরিয়ে যাবার নয়, সময়োপযোগি
সংবাদ প্রকাশ করে পাঠকের মনের খোরাক জোগান দিতে পারলে কাগজে পত্রিকা
টিকে থাকবে যুগ যুগ ধরে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।