• রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:২০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

গ্রাম হবে শহর প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই ———-মোঃ মাহমুদুল হাসান সরকার মাছুম

 

এম.এফ.এ মাকাম ঃ
গ্রাম হবে শহর প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই বলে মন্তব্য করেছেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও শরিফপুর ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাহমুদুল হাসান সরকার মাছুম । এছাড়া জামালপুর সদরের ২নং শরিফপুর ইউনিয়নকে আধুনিক,ডিজিটাল ও দেশের মধ্যে সেরা একটি মডেল ইউনিয়নের রূপান্তরিত করতে চায় তিনি। আসন্ন ২নং শরিফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রত্যাশী এই যুবনেতা ও ২নং শরিফপুর ইউনিয়ন যুবলীগের  সদস্য মোঃ মাহমুদুল হাসান সরকার মাছুম ছেলে বেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে পথ চলা সহ  বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় নানা হামলা মামলা প্রতিহত করে রাজপথে শ্লোগান মিটিং ও দলীয় সিদ্ধান্তের উপর আস্তা থেকে কাজ করে গেছেন। দলীয় কার্যক্রমের উদ্ধে থেকেও এলাকার যুব সমাজের কর্মসংস্থান,নারীর ক্ষমতায়ন,বাল্য বিবাহ প্রতিরোধ,মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠন,মসজিদ মাদ্রাসার উন্নয়ন,সুষ্ট ধারা বিনোদন তথা ইউনিয়নবাসী সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে। এছাড়া বিগত করোনা কালীন সময়ে হতদরিদ্রদের পাশে থেকে সাধ্যনুযায়ী ত্রান বিতরন করে অনেকটাই সহযোগীতা করেছেন তিনি। মোঃ মাহমুদুল হাসান সরকার মাছুম নিজে একজন সদলাপি মানুষ হিসেবে ইউনিয়নবাসী তথা যুব সমাজের আইকন হিসেবে পরিণত হয়েছে। তাই মোঃ মাহমুদুল হাসান সরকার মাছুম

সদরের ২নং শরিফপুর ইউনিয়নকে আধুনিক,ডিজিটাল ও দেশের মধ্যে সেরা একটি মডেল ইউনিয়নের রূপান্তরিত করতে ও নৌকা প্রতীকের প্রত্যাশী প্রার্থী হিসেবে দলীয় নেতা কর্মী ,সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা,সমর্থন প্রত্যাশা করেন।মোমবার বিকালে দলীয় কার্যালয় থেকে ফ্রম সংগ্রহ কালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমীন চান,জেলা যুবলীগের সভাপতি রাজান সাহা রাজু,সাধারন সম্পাদক ফারহান আহমেদ,সাংগঠনিক সম্পাদক রাতুল সাহা,দোলন, যুবলীগ নেতা সুকান্ত কর্মকার উত্তম,রাজন সহ আারো অনেকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।