• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার 

জামালপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক পেল ৫৩ জন অস্বচ্ছল ব্যক্তি

 

ফজলে এলাহী মাকামঃ
জামালপুর সদরে অসহায় ও অস্বচ্ছল ৫৩ জন ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১৯ লাখ ৮০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন অস্বচ্ছল ব্যক্তিদের হাতে এ চেক তুলে দেন। জামালপুর পৌরসভার খেজুরতলায় সংসদ সদস্যের নিজ বাসভবনে এ চেক বিতরণের আয়োজন করা হয়।
জানা গেছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অসহায় ও অস্বচ্ছল ব্যক্তির জন্য আবেদন করা হয়। ওই আবেদনের প্রেক্ষিতে জামালপুর সদরের বিভিন্ন এলাকার ৫৩ জনের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণকালে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জামালপুর পৌরসভার কাউন্সিলর ফজলুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদুজ্জামান প্রদীপ, বাঁশচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের খোকা, লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু ও সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী সাইফুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।