• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাযিল মাদরাসায় বিএ ক্লাস উদ্বোধন

জিএম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জ(জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় অবস্থিত খয়ের উদ্দিন মাদারাসা ফাযিল শ্রেণি পর্যন্ত স্বীকৃতি পাওয়ায় প্রথম বারের মত ফাযিল (বিএ) ১ম বর্ষের ক্লাস উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি।

মাদরাসার অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ অধ্যাপক নূরল ইসলাম আব্দুল্লাহ , বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর,

অত্র মাদরাসার গভর্নিং বডির সভাপতি মানিক সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, মুক্তিযোদ্ধা আফসার আলী।

প্রথম বারের মত ফাযিল (বিএ ) ১ম বর্ষে ৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে বলে জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।