• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার 

ইসলামপুরে দলিল লেখক কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন

 মোঃ রুবেল মিয়াঃ
  জামালপুরের ইসলামপুর উপজেলার দলিল লেখক সমিতি’র নতুন কমিটি বাতিলের দাবীতে সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন সমিতি’র একাংশের দলিল লেখকরা। বুধবার দুপুরে ইসলামপুর সাব রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে সংবাদ সম্মেলন ও সমাবেশটি অনুষ্ঠিত হয়। এসময় সদ্য বিলুপ্ত কমিটি’র সভাপতি মোহন মিয়া দলিল লেখকদের পক্ষে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলনে নতুন কমিটিকে অবৈধ দাবী করে বলেন, জেলা কমিটি’র সাধারণ সম্পাদক ফরিদুল ইসলামের স্বাক্ষর ছাড়াই একটি অবৈধ কমিটি দিয়েছে। এটা আমরা মানিনা, আমরা বৈধভাবে একটি কমিটি জমা দিয়েছিলাম সেটি জেলা কমিটি অনুমোদন দেয়নি। তাই অবৈধ কমিটি বাতিলের দাবী জানাচ্ছি। এব্যাপারে জামালপুর জেলা দলিল লেখক সমিতি’র সাধারণ সম্পাদক ফরিদুল ইসলামের সাথে ফোনে কথা হলে তিনি জানান, “আমি সাধারণ সম্পাদক আমি ইসলামপুর দলিল লেখক সমিতি’র ব্যাপারে কিছু জানিনা, অবৈধভাবে নতুন কমিটি অনুমোদন হয়েছে।” উপরোক্ত অভিযোগ অস্বীকার করে জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ¦ মো: জাহিদুল হক সেলিম জানান, জামালপুর জেলা দলিল লেখক সমিতি’র সাধারণ সম্পাদক ফরিদুল ইসলামকে নানান অনিয়েমের কারণে নোটিশ করে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে সমিতি’র ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বে রয়েছে রাশেদুল হাসান নওশাদ। তাই বৈধভাবেই ইসলামপুর উপজেলা শাখা নতুন কমিটি অনুমোদন হয়েছে। একই ভাবে আমরা মেলান্দহ উপজেলা দলিল লেখক সমিতিও অনুমোদন দিয়েছি। উল্লেখ্য যে, গত ১৫মে বাংলাদেশ দলিল লেখক সমিতি ইসলামপুর উপজেলা শাখার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পুরাতন কমিটি বিলুপ্ত করে ১জুন মঙ্গলবার দলিল লেখক শামছুল হককে সভাপতি ও কাজী মো: শফিকুল ইসলাম সাহিদকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী নতুন কার্যকরি কমিটি অনুমোদন দেয় জামালপুর জেলা শাখা দলিল লেখক সমিতি। এদিকে কমিটি প্রকাশ হওয়ায় মঙ্গলবার বিকালে নতুন কমিটি’র সভাপতি শামছুল হকের বাড়ি ঘরে হামলা ও সাবরেজিষ্ট্রার অফিস প্রাঙ্গণের চেয়ার টেবিল ভাংচুরে ঘটনা ঘটে


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।