• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জনগণের বিপদে – আপদে একমাত্র আওয়ামীলীগই পাশে থাকে, প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় -মির্জা আজম

সোহাগ হোসেন, মাদারগঞ্জ সংবাদদাতা ঃ
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের অন্যতম সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি বলেছেন, জনগণের বিপদে – আপদে একমাত্র আওয়ামীলীগই পাশে থাকে। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে। কিন্তু জনগনের দল থাকলে একমাত্র আওয়ামীলীগ ই আছে।  শুক্রবার ( ১৮ জুন )  সকালে  আগামী ২৩ শে জুন বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা চত্বরে মির্জা আবুল কাশেম অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন,
আওয়ামীলীগ প্রতিষ্ঠা না হলে আমরা স্বাধীন হতে পারতাম না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে , ভবিষ্যৎ ও এগিয়ে যাবে । মাদারগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলার এর সঞ্চালনায়  সভায় আরও বক্তব্য রাখেন-জামালপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন,যুগ্ম- সাধারণ সম্পাদক সালেহ সফি গেন্দা, সদস্য মির্জা গোলাম কিবরিয়া কবির,মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অরুণ কুমার সাহা,যুগ্ম- সাধারণ সম্পাদক সাজু পারভেজ,সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক রায়হান রহমতুল্লাহ রিমু প্রমুখ। এসময় উপজেলা, শহর,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।