• মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন  জামালপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করলেন মানবিক পৌর প্রশাসক মৌসুমি খানম বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার অভিযোগ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেদোয়ন সহ ২ জন গ্রেফতার

স্টাফ রির্পোটর ঃ

আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার অভিযোগে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ ২ জন গ্রেফতার জামালপুর প্রতিনিধি সরকারি কাজে বাঁধা ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার অভিযোগে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার শহরের বাগানবাড়ি এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। মামলা সূত্রে জানাযায়, জামালপুর পৌর শহরের বাগানবাড়ি এলাকায় শিবলী সাদিক ইদ্রিসের বাড়িতে নাশকতামূলক কাজ করার জন্য বিএনপি-জামায়াতের বেশকিছু লোকজন গোপন বৈঠক করছে এমন সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় শিবলী নোমান ইদ্রিস, আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানসহ ২০/২৫ ব্যক্তি পুলিশের উপর হামলা চালায় এবং মারধর করে। খবর পেয়ে টহল পুলিশ আসলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও শিবলী নোমান ইদ্রিস ও আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ানকে আটক করা হয়। পরে এ ঘটনায় এসআই মো: খায়রুল ইসলাম বাদী হয়ে সদর থানায় পেনাল কোড ১৪৩/৩৩২/৩৫৩/১৮৬/৩৪ ধারায় নাশকতার উদ্দেশ্যে জমায়েত, সরকারি কাজে বাঁধা ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলার অভিযোগে মামলা দায়ের করেন। এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রেজাউল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।