• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ শুরু

কুড়িগ্রামের রৌমারীতে চৌকি আদালত স্থাপনের উদ্যোগ নেয়া হবে –প্রতিমন্ত্রী জাকির হোসেন

সহিজল ইসলাম রাজীবপুর(কুড়িগ্রাম)

 

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এমপি বলেছেন, ‘ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন রৌমারী ও চর রাজিবপুর উপজেলাবাসী বিচার পেতে চরম দুর্ভোগের শিকার হয়ে আসছেন। এ অঞ্চল থেকে কুড়িগ্রাম জেলা সদরে আদালত পাড়ায় যেতে সময় লাগে ৫ থেকে ৬ ঘন্টা। স্থাানীয়দের দাবীর প্রেক্ষিতে তিনি প্রতিশ্রুতি দেন, আইনী দুর্ভোগ ও দীর্ঘদিনের দু:খ কষ্ট ঘোচাতে চৌকি আদালত স্থাপনের উদ্যোগ নেয়া হবে। এছাড়াও মুজিববর্ষের উপহার হিসেবে রৌমারীতে মৃতদেহের ময়না তদন্তের ব্যবস্থা গ্রহণে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।’

 

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা হলরুমে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন, এমপি।

 

এ সময় মন্ত্রী আরো বলেন, “বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামুল্যে লিগ্যাল এইডে আইনী সেবা দান” শ্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষকে বিনামুল্যে আইনী সহায়তা দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা কমিটি, রৌমারী ও রাজিবপুর উপজেলা কমিটি এবং ৯টি ইউনিয়ন কমিটির সদস্যদের প্রতি আহবান জানান।

 

কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ মুনসী রফিউল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা.সুলতানা পারভীন, সিভিল সার্জন ডা: মো. হাবিবুর রহমান, জেলা জজ নারী ও শিশু নির্যাতন দমল ট্রাইব্যুনালের বিচারক অম্লান কুসুম জিষ্ণু, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হাসান মাহমুদুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আশিকুল খবির, জেলা লিগ্যাল এইড অফিসার কুদরত-ই-খোদা, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদমর্যাদায়) মেনহাজুল আলম, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি এড. আহসান হাবীব নীলু, পাবলিক প্রসিকিউটর এড. আব্রাহাম লিংকন, রৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রাজীবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল ইমরান,  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাদের প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।