• সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম 

র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্প কর্তৃক বন্য প্রাণী ০৪ টি জীবিত তক্ষকসহ ব্যবসায়ী গ্রেফতার

প্রেস রিলিজঃ

১। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উৎঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।

২। এরই ধারবাহিকতায় অদ্য ২৩/০৮/২০২১ ইং তারিখ ১৮.২০ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে শেরপুর জেলার নকলা থানাধীন ধনাকুশা পশ্চিমপাড়া সাকিনস্থ জনৈক মোঃ ছাইফুল এর মনোহারির দোকানের সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০৪ টি বন্য প্রাণী জীবিত তক্ষকসহ ০১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ লোকমান হাসান (২৮), পিতা-মোঃ মমতাজ উদ্দিন, সাং-ধনাকুশা, থানা-নকলা, জেলা শেরপুর এর নিকট হতে ০৪ টি জীবিত তক্ষক এবং ০১ টি মোবাইল সেট (সীমসহ) উদ্ধার করা হয়। আসামীর ভাষ্য মতে উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক
মূল্য (১৪” ইঞ্চি তক্ষকের মূল্য ৩০,০০,০০০+১র্৩র্ ইঞ্চি তক্ষকের মূল্য ২০,০০,০০০+ র্৬র্ ইঞ্চি ০২ টি তক্ষকের মূল্য ১,০০,০০০+১,০০,০০০)=৫২,০০,০০০/- (বায়ান্ন লক্ষ) টাকা।

৩। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ শেরপুর থানাধীন বিভিন্ন স্থানে বন্য প্রাণী তক্ষক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

৪। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে নকলা থানায় মামলা দায়ের করা হয়েছে।

আশিক উজ্জামান
স্কোয়াড্রন লিডার
কোম্পানী কমান্ডার
র‌্যাব-১৪, সিপিসি-১,


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।