• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

ময়মনসিংহ বিভাগীয় উপ কমিটির সাথে জামালপুর জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা

জেএম নিউজ২৪.কম ডেস্ক ঃ সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি ৩/এ বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ বিভাগীয় উপ কমিটির সাথে জামালপুর জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সেপ্টেম্বরের শুরু থেকেই জামালপুরে আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগসহ ও সকল সহযোগী সংগঠণের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে সম্মেলন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে এই সভায়। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন ও পর্যায়ক্রমে থানা কমিটিরও সম্মেলন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনীতিকে গতিশীল করতে সম্মেলনের কোনো বিকল্প নেই। তাই,অতি দ্রুত সময়ের মধ্যে সম্মেলন শেষ করার সিদ্ধান্তও নিয়েছেন তারা।

ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ও শফিউল আলম নাদেল, তথ্য প্রতিমন্ত্রী ও জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মুরাদ হাসান, সাংস্কৃতিক বিষয়ক সদস্য অসীম কুমার উকিল এমপি, আবুল কালাম আজাদ এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মারুফা আক্তার পপি ও রেমন্ড আরেং, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ চৌধুরী উপস্থিত ছিলেন।

সূত্র ঃ দেনিক জনবাংলা


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।