• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক তরফদার তারার মৃত্যুতে মির্জা আজমের শোক 

 

মাসুদুর রহমান-

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা একেএম মোজাম্মেল হক তরফদার (তারা মাষ্টার) এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি।তিনি আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম মোজাম্মেল হক তরফদার (তারা মাষ্টার) বৃহস্পতিবার রাতে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…)

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। আজ শুক্রবার সকাল ১০ টায় রাষ্টীয় মর্যাদায় বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।