• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে হত্যা মামলার ২২ বছর পর সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

এম.এফ এ মাকাম ঃ
জামালপুরে হত্যা মামলার ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ১৪। বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৯ মে ২০০০ সালে জামালপুরের মেলান্দহ উপজেলার কাংগালকুর্শা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই আসর উদ্দিনকে কুপিয়ে গুরুত্বর আহত করে আব্দুল জলিল (৭২)। পরের দিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় আসর উদ্দিনের। হত্যার পর বিগত প্রায় ২২ বছর ধরে বিভিন্ন জায়গায় ছদ্মবেশ ধারণ করে পলাতক ছিলেন আব্দুল জলিল। পরবর্তীতে জামালপুর সদর থানায় হত্যা মামলা দায়েরের পর পলাতক থাকা অবস্থায় গত ৮ আগষ্ট ২০১৮ সালে জামালপুরের বিশেষ দায়রা জজ জহুরুল কবির আসামী আব্দুল জলিলকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। পরে তথ্য প্রযু্িক্ত ব্যবহার করে র‌্যাবের একটি আভিযানিক দল জামালপুরের মাদারগঞ্জ উপজেলার হাটমাগুরা এলাকা থেকে বৃহস্পতিবার ভোররাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আব্দুল জলিলকে গ্রেফতার করে। র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে আজই আসামীকে মেলান্দহ থানায় হস্তান্তর করা হবে। সংবাদ সম্মেলনে র‌্যাবের সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।