• বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত 

মাদারগঞ্জ নিজঘরে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল রাজমিস্ত্রির

সোহাগ হোসেন ,মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জে নিজঘরে বিদ্যুতায়িত হয়ে মামুন ( ৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডস্থ ফটিয়ামারি এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত মামুন, ওই এলাকার মৃত ইমান আলীর ছেলে। সে পেশায় রাজমিস্ত্রি ছিল। নিহতের পরিবার সুত্রে জানা গেছে, মামুন তার নিজঘরে তার রাজমিস্ত্রি কাজে ব্যবহৃত রড কাটার মেশিন সমস্যা দেখা দেওয়ায় মেরামত করছিল। মেরামতের এক পর্যায়ে পরিক্ষা করার জন্য সুইচ অন করলে  পুরো মেশিন বিদ্যুতে পরিনত হয়। এতে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে মামুন। পরে পরিবারের লোকজনরা উদ্ধার করে মাদারগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে এসে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতে মামুনের স্ত্রী ও জিলানী ( ৫) ও জিহান ( ২)  নামে দুটি শিশু ছেলে সন্তান রয়েছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাসানুজ্জামান সাগর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল ঘটনার বলেন,বিষয়টি এখন পর্যন্ত জানিনা। খোঁজ খবর নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।