• বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত জামালপুরের মেলান্দহে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) আয়োজিত শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন জামালপুরে বিএনপি নেতাদের বাড়িঘর ও দোকানপাটে জামায়াতের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ শুরু জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই- ওয়ারেছ আলী মামুন জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি

স্বপ্নের পদ্মাসেতুর শুভ উদ্বোধরে জেলা প্রশাসনের বর্ণাঢ্য শোভাযাত্রা

এম.এফ.এ মাকামঃ

 স্বপ্নের পদ্মাসেতুর শুভ উদ্বোধন উপলক্ষ্যে জেলা প্রশাসন জামালপুর কর্তৃক একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। শনিবার সকালে শহরের ফৌজদারী মোড় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজস্ট্রেট  শ্রাবস্তী রায়।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিতি ছিলেন পুলিশ সুপার  নাছির উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডা প্রনয় কান্তি দাস,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোহাম্মদ মোকলেছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  মোহাম্মদ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  মোঃ মোক্তার হোসেন, দর ‍উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন,জামালপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার  লিটুস লরেন্স চিরান, জেলা আওয়ামীলিগের সভাপতি  বাকী বিল্লাহ, সাধারন সম্পাদক ফারুক চৌধুরী সহ জেলার সর্বস্তরের আপামর জনসাধারণ। র্যালি শেষে মাওয়া ঘাটে আয়োজিত সরাসরি সম্প্রচারিত হওয়া পদ্মাসেতু উদ্বোধনের প্রধান অনুষ্ঠানটি জেলা শিল্পকলা একাডেমিতে বসে উপভোগ করেন জেলা প্রশাসক জনাব শ্রাবস্তী রায় সহ র্যালিতে অংশগ্রহণ করা অন্যান্য সকলে।
পরে সেখানে শান্তির প্রতীক পায়ড়া ও বেলুন উড়ানো হয়।
এ সময় বক্তারা নিজেদের অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু নির্মানের ফলে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ বিশ্বের দরবারে আত্মনির্ভলশীল জাতি হিসেবে পরিচয় দিতে পারবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।