• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ ৭৭ টি পরিবারকে সহায়তা করলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়

বকশীগঞ্জে ল বন্যায় ক্ষতিগ্রস্থ ৭৭ টি পরিবারকে সহায়তা করলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়

এম.এফ.এ মাকামঃ

জামালপুরের বকশীগঞ্জে সম্প্রতি বন্যায় নদী ভাঙন, বন্যায় পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তির পরিবারকে ২৭ জুন সোমবার দুপুরে আর্থিক সহায়তা ও শুকনো খাবার প্রদান করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে সাধুরপাড়া, মেরুরচর ও নিলাখিয়া ইউনিয়নের ৭৬ টি নদী ভাঙনের শিকার পরিবারকে নগদ দুই হাজার টাকা করে ও একটি মৃত ব্যক্তির পরিবারকে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
উপজেলা পরিষদের সভাকক্ষে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলার নবাগত জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, পিআইও মো. মজনুর রহমান, নিলাখিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক, বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ সহ উপকারভোগীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।