• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

মাদারগঞ্জে মহিষের প্রজনন ক্ষমতা বৃদ্ধিকরণে খামারিদের প্রশিক্ষণ

মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে মহিষের প্রজনন ক্ষমতা বৃদ্ধিকরণে খামারিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউটের মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে পরিচালত Standardization Of Estrus Synchronization Techniques for Improvement of Reproductive Efficiency of Native Buffaloes in Bangladesh  প্রকল্পের আওতায় প্রফেসর ড. মোহাম্মদ মনিরুজ্জামানের তত্বাবধানে  উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে  বিভিন্ন অঞ্চলের খামারিদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।প্রশিক্ষণে উপস্থিত ছিলেন জামালপুর জেলার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাদারগঞ্জ, প্রফেসর ড. নাছরীন সুলতানা জুয়েনা, বাকৃবি এবং ড. হাসানুর আলম,বাকৃবি। প্রশিক্ষণে মহিষের রোগ – বালাই দমন, রোগ প্রতিষেধক ও  স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা, মহিষের অনুর্বরতার কারণসমূহসহ ও তার প্রতিকার বিষয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।