• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের জেলা ক্রীড়া অফিসের আয়োজনে টি ১০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত  জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

জামালপুরে মহান মে দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

এম.এফ.মাকামঃ
শ্রমিক মালিক ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদকে সামনে রেখে জামালপুরে মহান মে দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসন ও জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার আয়োজনে শহরের মাল গুদাম রোড থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে শহরের বকুল চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সাধারন সম্পাদক বিজন কুমার চন্দ,সাবেক সহসভাপতি আতিকুর রহমান ছানা, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুল লরেন্স চিরান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ ইমন,বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতি সহ আরো অনেকে।
এ সময় বক্তারা মে দিবসের তাৎপর্য তুলে ধরে আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।