• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন 

নাদিম হত্যা মামলার আইনজীবীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জামালপুর প্রতিনিধি
চাঞ্চল্যকর সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলীর সাথে বকশীগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকরা মতবিরোধ সভা করেছেন। এ সময় নিহত সাংবাদিক নাদিমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বুধবার সন্ধ্যায় বকশীগঞ্জের হাসপাতাল রোড এলাকায় স্থানীয় একটি অফিসে আয়োজিত মতবিনিময় সভায় সিনিয়র সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক নাদিম হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী। এছাড়াও বক্তব্য রাখেন নিহত সাংবাদিক নাদিমের বাবা আব্দুল করিম, মামলার বাদি এবং নাদিমের স্ত্রী মনিরা বেগম, মেয়ে রাব্বিলাতুল জান্নাত, ছেলে আব্দুল্লাহ আল মামুন রিফাত, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শুভ্র মেহেদী, জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ,জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ হীরা, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ জামাল, বকশিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহীন আল আমিন, বকশিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিস বাবু, সাংবাদিক মুজাহিদ বিল্লাহ বাবু, এমদাদুল হক লালন প্রমুখ। এ সময় বকশিগঞ্জ উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান আলোচক বাদীপক্ষের আইনজীবী এডভোকেট ইউসুফ আলী বলেন, সাংবাদিক নাদিম হত্যা মামলাকে বাঁধাগ্রস্থ করতে একটি মহল সামাজিক যোগাযোগ ম্যাধমে বিভ্রান্তমূলক তথ্য পরিবেশন করে যাচ্ছে। এই সকল বিভ্রান্তিমূলক তথ্য থেকে সবাইকে সচেতন থাকতে হবে। এছাড়াও নাদিম হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।