• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম  জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান

বকশীগঞ্জে চিহ্নিত মাদক ব্যাবসায়ীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

 

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ- জামালপুরের বকশীগঞ্জে একাধিক চুরি ও চিহ্নিত মাদক মামলার আসামী মাদক ব্যাবসায়ী আশরাফ আলী ওরফে প্রভাতুকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জানকিপুর নতুন বাঁশ কান্দার এলাকাবাসী। বুধবার বেলা ১১ টার দিকে জামালপুর- বকশীগঞ্জ সড়কে এলাকাবাসী মানববন্ধন করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ করেন তারা। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এলাকার প্রায় ৫ শতাধিক নারী পুরুষ অংশ নেয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জানকিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সাংবাদিক মনিরুজ্জামান লিমন,সাইফুল ইসলাম লেবু,সোহেল রানা, রাসেল মিয়া,রাকিব মিয়া ও সেলিনা বেগম প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, জানকিপুর নতুন বাঁশকান্দা এলাকার মৃত মোজাহারুল ইসলাম মোজের ছেলে আশরাফ আলী প্রভাতু এলাকায় চিহ্নিত চুর ও মাদক ব্যবসায়ী । তার বিরুদ্ধে একাধিক মাদক ও চুরির মামলা রয়েছে। তার কারনেই এলাকার যুব সমাজ ধব্বংসের মুখে। তাকে গ্রেফতার করলেই জানকিপুর নতুন বাঁশকান্দা এলাকা তথা নিলাক্ষিয়া ইউনিয়ন মাদকমুক্ত হবে। এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন,বিষয়টি জেনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।