• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

ফারুক চৌধুরীকে মনোনয়ন দিতে পৌর আওয়ামী লীগ নেতাদের আহবান 

জামালপুর প্রতিনিধি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ সদর আসনে সাংগঠনিক ও দক্ষ ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহবান জানালেন জামালপুর পৌর আওয়ামী লীগ ও এর অন্তর্ভুক্ত ১৫টি ওয়ার্ড আওয়ামী লীগ ও ইউনিট আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে জামালপুর রিক্রিয়েশন ক্লাবে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জামালপুর-৫ সদর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ফারুক আহাম্মেদ চৌধুরী আয়োজিত মতবিনিময় সভায় তারা এ আহবান জানান। একই সাথে জামালপুর-৫ সদর আসনে নৌকাকে বিপুল ভোটে বিজয় করারও ঘোষণা দেন তারা।
মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, আশরাফ হোসেন তরফদার, মির্জা সাখাওয়াতুল আলম মনি, ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, আবু জাফর শিশা, সোহরাব হোসেন বাবুল, জিএসএম মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ বক্তব্য রাখেন।
২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচনকে ঘীরে ক্ষমতাসীন দলের এমপি মনোনয়ন প্রত্যাশীরা প্রচার-প্রচারনা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন বার্তা পৌঁছে দিচ্ছে সাধারণ মানুষ ও ভোটারদের মাঝে।
এদের মধ্যে এমপি মনোনয়ন প্রত্যাশী জামালপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা, গণসংযোগ করে চলেছে।
সম্প্রতি তিনি জামালপুর পৌরসভার মেয়র, সকল কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদর উপজেলার ১৫টি ইউনিয়নের সকল জনপ্রতিনিধি এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন।
এসব মতবিনিময় সভায় দক্ষ ও সাংগঠনিক ব্যক্তি হিসেবে ফারুক আহাম্মেদ চৌধুরীকে জামালপুর-৫ সদর আসনে এমপি মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহবান জানিয়েছেন তারা।
তাদের বক্তব্যে উঠে আসে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি চ্যালেঞ্জিং নির্বাচন। যার কারণে এই আসনে একজন দক্ষ ও সাংগঠনিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার প্রয়োজন। সাংগঠনিক ব্যক্তি মনোনয়ন পেলে খুব সহজেই এই আসনে নৌকার বিজয় লাভ করতে পারবে এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতেও সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।