• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে চাঞ্চল্যকর বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীক হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন


এম,এফ,এ মাকামঃ

জামালপুরে চাঞ্চল্যকর বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীক হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন দিয়েছে জামালপুর স্পেশাল জজ আদালত।
মঙ্গলবার দুপুরে জামালপুর স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ আবু তাহের বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক হত্যা মামলার আসামি জামালপুর রেলওযে থানার ওসি গৌড়চন্দ্র,কনস্টেবল তপন বড়ুয়া ,টিসি আনিসুর রহমান ও এএসআই সোহরাবকে ৩০২/ ৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে  করে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার  টাকা করে জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করে।
উল্লেখ্য যে, গত ২০১৬ সালের ১১ জুলাই জামালপুর রেল স্টেশন প্লাটফর্ম এলাকায় পিটিয়ে  আহত করলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু বরণ করেন। পরে তার বড় ছেলে মিজানুর রহমান মুকুল বাদী হয়ে সেই সময়ের জামালপুর রেলওযে থানার ওসি গৌড়চন্দ্র,কনস্টেবল তপন বড়ুয়া ,টিসি আনিসুর রহমান ও এএসআই সোহরাব সহ ৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে।
পরে জামালপুর রেল স্টেশনের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষ সাক্ষীদের সাক্ষ্য গ্রহন শেষে সুদীর্ঘ ২১ সাক্ষ্য দিবস শেষে এ মামলার রায় ঘোষণা দেয় জামালপুর  স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ আবু তাহের আসামীদের উপস্থিতিতে চাঞ্চল্যকর মামলার এ রায় প্রদান করেন।
চঞ্চল্যকর এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নুরুল করিম ছোটন ,অ্যাডভোকেট জাহাঙ্গির আলম.ও  বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।