• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন জামালপুর বিপুল পরিমান মদ সহ ২ জনকে আটক করেছে ৩৫ বিজিবি ২৫ মার্চ গণহত্যায় নিহত শহীদদের বিনম্র শ্রদ্ধা জানালেন এম শুভ পাঠান জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন 

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র-মিথ্যাচার মোকাবেলায় গণমাধ্যমকর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: মির্জা আজম

জামালপুর প্রতিনিধিঃ
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠ, সুন্দর এবং নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত না হয় তার জন্য বিএনপি-জামায়াতসহ দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা তৎপর রয়েছে, নানা রকম মিথ্যাচার করছে। এই ষড়যন্ত্র এবং মিথ্যাচার মোকাবেলায় গণমাধ্যমকর্মীরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যম কর্মীরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার পাশাপাশি কিছু নামধারী মৌসুমী সাংবাদিকরা যাতে নির্বাচন বিতর্কিত করতে না পারে সেদিকেও সর্তক দৃষ্টি রাখতে হবে। শনিবার দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ক্লাবের কার্যনির্বাহী পরিষদের পালাবদল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে মির্জা আজম এসব কথা বলেন।
মির্জা আজম আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশে গণমাধ্যমে অবাধ স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করে দিয়েছেন এবং তিনি ব্যক্তিগতভাবে সেই ট্রাস্টে অর্থ সহায় করে যাচ্ছেন। যার কারনে সারাদেশের সাংবাদিকরা সেই ট্রাস্ট থেকে সহায়তা পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষনা দিয়েছেন, তিনি যদি আবারো রাষ্ট্রয় ক্ষমতায় আসতে পারেন তাহলে সাংবাদিকদের জন্য দশম ওয়েজবোর্ড করে দিবেন। আর বঙ্গবন্ধু কন্যা কখনো তার ওয়াদা ভুলে যাননা।
জামালপুর জেলা প্রেসক্লাবের বিদায় সভাপতি এমএ জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি যায়যায়দিনের সাংবাদিক ইউসুফ আলী, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের শুভ্র মেহেদী, বিদায়ী সাধারণ সম্পাদক বাংলাটুডে২৪ ডটকমের নির্বাহী সম্পাদক মুকুল রানা, এসএ টিভির ফজলে এলাহী মাকাম, নিউজ২৪ টিভির তানভীর আজাদ মামুন, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, মানবজমিনের আনোয়ারুল ইসলাম মিলন, এখন টিভির জুয়েল রানা, বাংলাদেশ টুডের এম. সুলতান আলম, এনটিভির আসমাউল আসিফ প্রমুখ।
পরে প্রধান অতিথি প্রেসক্লাবের বিদায়ী এবং নতুন কার্যনির্বাহী কমিটির হাতে ফুল দিয়ে দায়িত্ব হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।