• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারগঞ্জে জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ শুরু ইসলামপুরে জুয়া চুরিসহ নানা অপকর্ম রোধে প্রতিবাদ সভা ​ জামালপুরে শুভ পাঠনের নেতৃত্বে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা  জামালপুরে অবৈধভাবে পেট্রোল মজুদের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত এসআইডব্লিউএবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নির্বাচিত হলেন দেওয়ানগঞ্জের আহসান হাবীব জুয়েল জামালপুরে নদ খননের নামে কৃষি জমি খনন জামালপুর সদরে পূর্ব বিরোধের জের ধরে আহত করায় থানায় অভিযোগ দায়ের  জামালপুর সদরের নান্দিনায় অবৈধ উচ্ছেদ অভিযান করেছে প্রশাসন

সরিষাবাড়ীতে প্রিন্সিপাল আবদুর রশীদের ট্রাক প্রতীকের প্রচারনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সোহেল রানাঃ
জামালপুরের সরিষাবাড়ীতে প্রিন্সিপাল আবদুর রশীদের ট্রাক প্রতীকের প্রচারনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
বৃহস্পতিবার  বিকাল ৪ টায় বাংলাদেশের বিভিন্ন কলেজ- বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দ্যেগে ১৪১, জামালপুর-৪ ( সরিষাবাড়ী)  আসনে জনগণ মনোনীত স্বতন্ত্র প্রার্থী প্রিন্সিপাল আবদুর রশীদের পক্ষে ট্রাক প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে সরিষাবাড়ী পৌরসভার সামনে থেকে  প্রচারনা শুরু হয়ে স্টেশন রোড়, শিমলা বাজার, বাসস্ট্যান্ড ও আরামনগর বাজারে গনসংযোগ করা হয়। ট্রাক প্রতীকের প্রচারনায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র শরীফ বলেন, “এলাকার রাস্তাঘাট-ব্রীজ-কালভার্ট উন্নয়ন, সন্ত্রাস-চাঁদাবাজ-মাদকমুক্ত স্মার্ট  সরিষাবাড়ী ও  কর্মসংস্থান তৈরীর লক্ষ্যে  শিল্প কারখানা স্থাপন করে প্রিন্সিপাল মোঃ আবদুর রশীদ বেকারমুক্ত সরিষাবাড়ী গড়বেন”।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফাইনাল বর্ষের শিক্ষার্থী মোঃ শরীফ হাসান বলেন” রশীদ স্যার নির্বাচিত হলে অবহেলিত সরিষাবাড়ীতে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে  এবং সরিষাবাড়ীতে শান্তি প্রতিষ্ঠিত হবে।”
তেজগাঁও কলেজের শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, স্যার একজন সৎ মানুষ- বিশিষ্ট শিক্ষাবিদ, পরোপকারী।  গরীব দুঃখী মানুষের একজন আস্থাভাজন ব্যক্তি। সরিষাবাড়ীতে সময়োপযোগী  শিক্ষাব্যাবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান তৈরীতে অবদান রাখবেন।”
 নির্বাচনী জনসংযোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের  প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী  অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।