• শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত 

প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ

 

গত ২২ ফেব্রুয়ারি আলোকিত প্রতিদিন পত্রিকায় জামালপুরের “মেলান্দহে মহিলা ইউপি সদস্য ফরিদা বেগমের উপর হামলার অভিযোগে আহত ২ ” শীর্ষক শিরোনামে যে সংবাদ ছাপা হয়েছে তার তীব্র প্রতিবাদ করেছে একই এলাকার গিয়াস উদ্দিন মন্ডল এর ছেলে শফিকুল ইসলাম, হৃদয়,সোহরাব,শাকিল,শাহীন ও লিটন।
সংবাদে মেলান্দহের ৭ নং চরবানী পাকুরিয়া ইউনিয়নের  ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ফরিদা বেগমের উপর জমি নিয়ে যে ,হামলার কথা বলা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন শফিকুল ইসলাম।
সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফরিদা বেগমের বাড়ির যাতায়াতের কোন রাস্তা না থাকায় আত্মীয়তার সুবাদে ৩ ফিট রাস্তা পারিবারিক সমঝোতার ভিত্তিতে দিয়েছে শফিকুল ইসলাম এর পরিবার। প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন, ঘটনার দিন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফরিদা বেগম জোরপূর্বক দলীয় প্রভাব খাটিয়ে ১০ ফিট রাস্তা দাবি করে অন্যের জমিতে খুঁটি গাড়ে। তাকে এবং তার মা তাই ইজ্জতন নেছা কিল,  ঘুসির কথা বলা হয়েছে তা আদৌ সত্য নয় যার ভিডিও ফুটেজ রয়েছে। সেখানে তারা নিজেরাই মাটিতে গড়াগড়ি করে নিরীহর শফিকুল ইসলামের পরিবারকে ফাঁসাতে ঘৃণ্য  চেষ্টা করে যার ভিডিও ফুটেজ প্রমান সহ রয়েছে।  এই
মিথ্যা, বানোয়াট ও সাজানো ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে ফরিদা বেগম সংশ্লিষ্ট সংবাদদাতা কে ভুল তথ্য প্রদান করেছে।
তাই আমার সম্পর্কে প্রকাশিত উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শফিকুল ইসলাম
চরবানী পাকুরিয়া মেলান্দহ জামালপুর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।